সারাদেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

প্রিন্ট
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

প্রকাশিত : ২০ মে ২০২৬, রাত ৯:০০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে চার দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক এবং নারী ও শিশু অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২০ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, ডাকাত সর্দার রুবেল (৩২), উজ্জ্বল (৩৫), ডাকাত সর্দার আল আমিন (৩২), ইলিয়াছ বাবু (২৬)। তারা সকলেই সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার পিরোজপুর ও মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চার ডাকাতকে গ্রেফতার করে।

সোনারগাঁও থানার ওসি মো. গোলাম সারোয়ার জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।