সারাদেশ

সাংবাদিক আল আমিনের ওপর হামলার তীব্র নিন্দা নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের

প্রিন্ট
সাংবাদিক আল আমিনের ওপর হামলার তীব্র নিন্দা নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের

প্রকাশিত : ২০ মে ২০২৬, রাত ৯:১৯

ইসলামিক টিভির রূপগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য আল আমিন মিয়ার ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন।

এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি আবু সাউদ মাসুদ (দৈনিক আমার দেশ) ও সাধারণ সম্পাদক আনোয়ার হাসান (আরটিভি) এই নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। গণমাধ্যম ও সংবাদকর্মীরা নিরাপদ না থাকলে দেশে গণতন্ত্র কখনোই স্থায়ী রূপ পায় না।

এ সময় সাংবাদিক আল আমিনের ওপর হামলাকারী ওই হীন দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান সাংবাদিক নেতারা।