লেগুনা মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান পরশ জানান, গত দেড় মাস ধরে চালক দল নামের একটি ভুঁইফোড় সংগঠনের নাম ভাঙিয়ে ওয়াসিম ও সাজু নামের দুই ব্যক্তি জোরপূর্বক লেগুনা মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। নিরুপায় হয়ে মালিকপক্ষ বিষয়টি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে জানান। পরে তার নির্দেশে ছেলে ও যুবদল নেতা খায়রুল ইসলাম সজীব পদক্ষেপ নিলে চাঁদাবাজরা পিছু হটে।
বুধবার বিকেলে শিমরাইল মোড়ে একত্রিত হয়ে লেগুনা মালিকরা গণমাধ্যমকর্মীদের এই স্বস্তির খবর জানান। তারা জানান, এখন থেকে মালিক সমিতি নিজস্ব ব্যবস্থাপনায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে। ভবিষ্যতে যাতে নতুন করে কেউ চাঁদাবাজির সুযোগ না পায়, সে বিষয়ে সমিতির সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
মতামত