উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের দশপাইপ থেকে মিজমিজি পাগলাবাড়ি পর্যন্ত খাল এবং ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী খালের পুনঃখনন। এছাড়া ৪ নম্বর ওয়ার্ডের ভূমি পল্লীর উন্নয়নকাজেরও উদ্বোধন করা হয়। এর আগে প্রকল্প এলাকাগুলো পরিদর্শন করেন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ে উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনঃখনন অত্যন্ত জরুরি। এসব কাজ বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়নসহ নাগরিক সুবিধা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগরসহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত