এক বিবৃতিতে তিনি বলেন, আগামী দিনের নেতৃত্ব দেওয়া শিশুরা যদি ভয় ও নিরাপত্তাহীনতার মধ্যে বড় হয়, তবে তারা মানসিকভাবে শক্তিশালী হতে পারবে না। বর্তমানে নারী ও শিশু ছাড়াও পুরুষরাও নানাভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক ও অনাকাক্সিক্ষত।
আমরা ধর্মভীরু জাতি হিসেবে পরিচিত হলেও দুর্ভাগ্যজনকভাবে ধর্মের চর্চায় অনেক পিছিয়ে আছি। আমাদের সমাজ ও রাষ্ট্র অনেক ক্ষেত্রেই কুশিক্ষার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।
এসব হত্যাকাণ্ড ও অপরাধ দমনে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানান বিকল্পধারার মহাসচিব। তিনি বলেন, অপরাধের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকুক বা না থাকুক, এর বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। রাষ্ট্র বা সমাজ কখনোই নারী ও শিশুর জন্য অনিরাপদ হতে পারে না।
বিপুল ম্যান্ডেট নিয়ে নির্বাচিত বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সমাজ মেরামতের জোর আহ্বান জানান তিনি। ওবায়দুর রহমান মৃধা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মানুষের মাঝে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনবে এবং প্রতিটি শিশুর জন্য ভয় ও আতঙ্কমুক্ত পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করবে।
মতামত