এ সময় এমপি মান্নান নিহত মুমিনের স্ত্রী, সন্তান ও স্বজনদের সান্ত্বনা দেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটির সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে নিহতের ছোট ছোট সন্তানদের পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি।
সামান্য টাকার জন্য একজন শ্রমজীবী মানুষকে এভাবে পিটিয়ে হত্যা অত্যন্ত ন্যক্কারজনক ও অমানবিক। এ ঘটনায় জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
নিহতের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে জানান, মুমিনের মৃত্যুতে পরিবারটি এখন পুরোপুরি দিশেহারা। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। এমপির এই মানবিক উপস্থিতি ও সহযোগিতায় তারা কিছুটা হলেও সান্ত্বনা পেয়েছেন বলে জানান।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা এমপির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসী দ্রুততম সময়ে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের বর্বর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতামত