সারাদেশ

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মাতৃপূজা অনুষ্ঠিত

প্রিন্ট
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মাতৃপূজা অনুষ্ঠিত

প্রকাশিত : ২২ মে ২০২৬, রাত ৯:১৮

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে মাতৃপূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে তিনটায় শহরের আমলাপাড়া শ্রী শ্রী বালা জিউর বিগ্রহ মন্দির গীতা শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অর্ধশতাধিক শিশু তাদের মায়েদের নিয়ে সশরীরে উপস্থিত হয়ে ধর্মীয় আচার অনুযায়ী মাতৃপূজায় অংশ নেয়। পূজা শেষে কোমলমতি শিশুরা তাদের মায়েদের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে এবং মায়ের অপরিসীম ত্যাগ ও স্নেহের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বক্তব্য উপস্থাপন করে। মা ও সন্তানের এমন আত্মিক মেলবন্ধন উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সহকারী প্রকল্প পরিচালক শ্রী শ্যামল কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মো. ইমরান হোসেন, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক শ্রী গোপীনাথ পাল, সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র পাল, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর কমিটির সাধারণ সম্পাদক অরুণ দেবনাথ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রী আশিষ কুমার দাস, মহানগর কমিটির সাধারণ সম্পাদক শ্রী কমল সাহা, আমলাপাড়া মন্দির কমিটির সভাপতি শ্রী বিপ্লব কুমার সাহা এবং সদস্য শ্রী বিশ্বনাথ কর্মকার।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শারদাঞ্জলি ফোরামের সহ-সভাপতি আনন্দ সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক উৎপল সাহা, কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক কার্তিক সূত্রধর, মহানগর কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা, সমাজসেবক অভিজিৎ কর্মকার, গীতা শিক্ষক সঞ্জিত দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আমলাপাড়া শ্রী শ্রী বালা জিউর বিগ্রহ মন্দিরের গীতা শিক্ষিকা মমতা কর্মকারের সার্বিক তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয় এবং চমৎকারভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হৃদীতী সাহা মেঘলা।