সারাদেশ

জলঢাকায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ

প্রিন্ট
জলঢাকায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ

প্রকাশিত : ২২ মে ২০২৬, রাত ১০:৩৯

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে গোলনা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগী প্রতিটি পরিবারের হাতে ১০ কেজি করে এই চাল তুলে দেওয়া হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, মো. ওবায়দুল ইসলাম প্যানেল চেয়ারম্যান, গোলনা ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন নিয়োজিত ট্যাগ অফিসার মো. গোলজার রহমান প্রশাসনিক কর্মকর্তা, গোলনা ইউপি স্থানীয় ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।