সুবিধাবঞ্চিতদের উদ্দেশ্যে তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শেরপুরবাসীর কল্যাণে এবং যেকোনো প্রয়োজনে জেলা পরিষদের সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে।
জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিতদের কল্যাণে জেলা পরিষদের এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত