শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক মূল্যায়নে শিক্ষাগত যোগ্যতা, পাঠদানের মান, সৃজনশীলতা, শিক্ষার্থীদের ভালো ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
জানা যায়, প্রভাষক সুকৃতি মন্ডল দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং প্রযুক্তিনির্ভর কর্মমুখী দক্ষতা অর্জনে কাজ করে আসছেন। তাঁর এই অসামান্য অর্জনে শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজের অধ্যক্ষ, সহকর্মী ও শিক্ষার্থীবৃন্দসহ জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে। এটি প্রতিষ্ঠানের জন্য একটি বড় গৌরব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত