সারাদেশ

ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী

প্রিন্ট
ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী

প্রকাশিত : ২৭ মে ২০২৬, রাত ৯:০৭

ঠাকুরগাঁওয়ে প্রস্তাবিত মেডিক্যাল কলেজ স্থাপনের স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৭ মে) স্থান পরিদর্শনের পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জমির উপযোগিতা, সম্ভাব্য অবকাঠামো এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়ে ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। মেডিক্যাল কলেজটি স্থাপিত হলে উত্তরাঞ্চলের স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এ ছাড়া ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে আধুনিকায়ন ও এর শয্যাসংখ্যা বৃদ্ধির বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।