স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া এলাকার আলী আকবরের খামারের একটি মহিষ গত ২৬ তারিখ নিখোঁজ হয়। রোববার বিকেলে মহিষটি উদয়দী এলাকায় প্রবেশ করে তাণ্ডব শুরু করে। প্রথমে একটি শিশুকে আক্রমণ করলে তাকে বাঁচাতে গিয়ে আরও বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে জাকারিয়া, ইসমাইল ও ইব্রাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রাজিব, সাদমান, মাসুমসহ বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, তাণ্ডবের একপর্যায়ে স্থানীয়রা মহিষটিকে ধরে জবাই করে দেন এবং গোশত বিক্রির টাকা মালিককে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু মালিক আলী আকবর এতে অস্বীকৃতি জানিয়ে উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এতে স্থানীয় জনতার মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।
মতামত