রোববার (৩১ মে) সন্ধ্যায় নগরীর চাষাঢ়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর যুবদল এ কর্মসূচির আয়োজন করে।
নজরুল ইসলাম আজাদ বলেন, জিয়াউর রহমান দেশের উন্নয়ন, শিল্পায়ন ও কৃষির আধুনিকায়নের যে ভিত্তি রচনা করেছিলেন, তা মানুষ আজও স্মরণ করে। এসময় তিনি চাষাঢ়ার ঐতিহ্যবাহী শহীদ জিয়া হলটি আধুনিকায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন এবং জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকসহ দলীয় নেতাকর্মীরা।
শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মতামত