সারাদেশ

লালমোহনে পূর্বশত্রুতার জেরে ফের সংঘর্ষ: আহত ১

প্রিন্ট
লালমোহনে পূর্বশত্রুতার জেরে ফের সংঘর্ষ: আহত ১

প্রকাশিত : ২ জুন ২০২৬, রাত ১১:০৬

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া পশ্চিম বাজারে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ফের মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩১ মে রোববার পাঙ্গাসিয়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের কাজিবাড়ি ও রেন্ডিয়াকো বাড়ির লোকজনের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় অন্তত পাঁচজন আহত হন, যাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।

মূলত রোববার ঘটে যাওয়া ওই ঘটনার জের ধরেই মঙ্গলবার বিকেলে গজারিয়া পশ্চিম বাজারে পুনরায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।