জিডি সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে বাবুল হোসেন রসুলবাগ এলাকার মোসাঃ মিতুকে (৩৪) বিয়ে করেন। বিয়ের পর থেকেই মিতু মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন এবং জুয়ার টাকার জন্য বাবুলকে প্রায়ই মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। এমনকি টাকার জন্য ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসপত্রও বিক্রি করে দেন তিনি।
ভুক্তভোগী অভিযোগ করেন, গত বুধবার দুপুরে তাঁর স্ত্রী মিতু, শাশুড়ি শিউলী বেগম এবং শ্বশুর আনোয়ার হোসেন শিমরাইল ট্রাক টার্মিনালে বাবুলের ব্যবসায়িক অফিসে এসে চড়-থাপ্পড় ও লাথি মেরে তাঁকে জখম করেন। এ সময় তারা অফিসের মালামাল ও মোবাইল ফোন ভাঙচুর করে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
জিডির তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই নুরে আলম জানান, ঘটনাটির প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা মিলেছে। তদন্ত সম্পন্ন করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত