রোববার (০৭ জুন) সিদ্ধিরগঞ্জ আদমজী জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনির হোসেন বলেন, জেলা ও ফতুল্লা থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে কতিপয় উচ্ছৃঙ্খল লোকের বিশৃঙ্খলা সৃষ্টি এবং একজন বর্ষীয়ান ও ত্যাগী নেতা অখিলউদ্দিন ভূইয়াকে লাঞ্ছিত করার ধৃষ্টতা দেখানো হয়েছে। এই হামলা কেবল একজন ব্যক্তির ওপর নয়, বরং এটি জেলা বিএনপির সাংগঠনিক শক্তি ও নিয়মনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় কয়েকজনকে বহিষ্কারের খবর নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দায়মুক্তির জন্য তড়িঘড়ি করে কয়েকজনকে বহিষ্কারের মাধ্যমে এই ধরনের অপরাধের সমাধান খোঁজা হলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। তাছাড়া, বহিষ্কৃত ব্যক্তিরা জেলা কিংবা থানা যুবদলের কেউ নন, তাদের কখনো রাজপথের আন্দোলনে দেখা যায়নি। তাই এভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হাস্যকর।
ঘটনার পেছনে থাকা মূল অপরাধী ও নির্দেশদাতাদের খুঁজে বের করতে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপি এবং ফতুল্লা থানা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি অবিলম্বে সঠিক ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানান এই বিএনপি নেতা।
মতামত