থানা পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ মারুফ হোসেন এর আগে খুলনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার পৈতৃক নিবাস চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মোঃ মারুফ হোসেন বলেন, বটিয়াঘাটা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করাই আমার প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
এদিকে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা বটিয়াঘাটা থানার দায়িত্ব নেওয়ায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মতামত