ভুক্তভোগী নূর জাহান বেগম বাদী হয়ে হামলাকারী মাসুদ, জুলফিকার, জোবায়ের ও খোদেজা বেগমের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে এই মামলা করেন। এর আগে গত বুধবার ১১ জুন সকাল ১০টায় বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, দক্ষিণ লক্ষণখোলা এলাকার নূর জাহান বেগমদের সঙ্গে একই এলাকার মাসুদ মিয়াদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত বুধবার সকালে প্রতিপক্ষ মাসুদ মিয়া ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নূর জাহানদের বাড়ির একমাত্র রাস্তাটি বাঁশ ও গাছের ডাল দিয়ে বন্ধ করে দেয়।
এ সময় নূর জাহানের ভাই রোমান বাধা দিলে হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রোমানের চিৎকারে তাকে বাঁচাতে মা হালিমা বেগম, ফুফু আবেদা বেগম ও ভাবি সাদিয়া আক্তার এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে আহত করে এবং একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
বন্দর থানা পুলিশ জানায়, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মতামত