শুক্রবার (১২ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুন বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকার ভাড়া বাসার রান্নাঘরে কাজ করছিলেন ওই নারী। এ সময় অভিযুক্ত শহীদ মিয়াসহ কয়েকজন তার মুখ চেপে ধরে এবং সন্তানদের ভয়ভীতি দেখিয়ে পাশের একটি ভবনের নিচতলার কক্ষে নিয়ে হাত-মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে।
পরবর্তীতে শুক্রবার সকালে ভুক্তভোগী নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত