সারাদেশ

ঠাকুরগাঁওয়ে গড়েয়া ইউনিয়ন জামায়াতের যুব কমিটি গঠন

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে গড়েয়া ইউনিয়ন জামায়াতের যুব কমিটি গঠন

প্রকাশিত : ৩ আগস্ট ২০২৬, রাত ১১:১১

ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এক কর্মী সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আশরাফুল ইসলামকে সভাপতি এবং মোঃ মতিয়ার রহমানকে সেক্রেটারী নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারী সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি যুবসমাজের নৈতিক ও সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত দলীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সফল নেতৃত্ব কামনা করেন।