রবিবার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এসপি অফিসে আনা হয়।
তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি ডিবি) হেফাজতে হস্তান্তর করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।
মতামত