জানা গেছে, গত রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে খায়রুল ইসলাম সজিবকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে ওই দিন সন্ধ্যায় তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে স্থানান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে সুনির্দিষ্ট কী অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তা এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এদিকে, সজিব ডিবি হেফাজতে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অনিয়মের অভিযোগে তাকে যুবদলের দলীয় পদ থেকে স্থগিত বা অব্যাহতির খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দলীয় অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সজিবের সমর্থক ও নেতাকর্মীদের দাবি, সাংগঠনিক ও রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করতেই একটি মহল এই ঘটনার অবতারণা করেছে। তারা এটিকে সুচিন্তিত ষড়যন্ত্র আখ্যা দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা দলের কেন্দ্রীয় নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।
মতামত