সারাদেশ

নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল প্রতিবাদ মিছিল

প্রিন্ট
নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল প্রতিবাদ মিছিল

প্রকাশিত : ২৪ জুন ২০২৬, সন্ধ্যা ৭:১৭

আওয়ামী লীগের অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (২৪ জুন) বেলা ১১টায় শহরের খানপুর হাসপাতাল রোড এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের অপপ্রচার ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। এসব অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকবে।"

মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, সাইফুল আলম সজিব, জাকির হোসেন সেন্টু এবং আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূঁইয়া সাগর, পারভেজ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।