সারাদেশ

জলঢাকায় রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদ করায় হামলা: মানববন্ধন

প্রিন্ট
জলঢাকায় রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদ করায় হামলা: মানববন্ধন

প্রকাশিত : ২৪ জুন ২০২৬, সন্ধ্যা ৭:৫৯

নীলফামারীর জলঢাকায় পৌর ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আরসিসি ঢালাই কাজে অনিয়মের প্রতিবাদ করায় সফিকুল ইসলাম সোহাগ (৩৪) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার বাবুপাড়া রাস্তায় মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

পৌরসভার ২নং ওয়ার্ড মাথাভাঙ্গা এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন আহতের বাবা আব্দুস সোলেমান ও ছোট ভাই সেলিম মিয়া।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মঙ্গলবার (২৩ জুন) দুপুরে রাস্তার কাজে অনিয়ম দেখে স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম সোহাগ প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক প্রভাব খাটানো সাব-ঠিকাদার ময়নুল ইসলামের লোকজন ও সহযোগীরা সোহাগের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাস্তার কাজ বন্ধ রাখার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে সঠিক তদন্তের মাধ্যমে রাস্তার কাজের মান নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।