শনিবার বিকেলে লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট: আমাদের অঙ্গীকার’ শীর্ষক নবজাগরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ একটি সামাজিক আন্দোলন, যার মূল লক্ষ্য মাদক, বাল্যবিবাহ, যৌতুক, মোবাইল আসক্তি ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা। এ ধরনের উদ্যোগ দেশব্যাপী বাস্তবায়ন করা গেলে একটি আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ, খাল পুনঃখনন এবং নারী ক্ষমতায়নসহ নানা উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন। যৌতুক, মাদক, মোবাইল আসক্তি ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন।
তিনি বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় লালমনিরহাটে মাদকের বিস্তার তুলনামূলক বেশি। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে তিনি জানান, ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে নিবন্ধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সামাজিক অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মুহা. রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, হাসান রাজীব প্রধান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. আসাদুজ্জামান, এ কে এম মমিনুল হক এবং মনোনীতা দাস।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মতামত