সারাদেশ

সোনারগাঁয়ে উদ্ধবগঞ্জ-পানাম সড়ক ও থানা রোডের বেহাল দশা: ভোগান্তি চরমে

প্রিন্ট
সোনারগাঁয়ে উদ্ধবগঞ্জ-পানাম সড়ক ও থানা রোডের বেহাল দশা: ভোগান্তি চরমে

প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, রাত ১১:৪৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার উদ্ধবগঞ্জ থেকে পানাম পর্যন্ত প্রধান সড়ক এবং বর্তমান থানা রোডটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ, যা সাম্প্রতিক বৃষ্টিতে পানি জমে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে প্রতিদিন এই রুটে চলাচলকারী হাজারো পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি এখন চরমে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা সড়ক সংস্কারের টেন্ডার (দরপত্র) হওয়ার কথা শুনে আসলেও বাস্তবে এখনো কোনো কাজ শুরু হয়নি। ফলে দিন দিন সড়কটির অবস্থা আরও নাজুক হচ্ছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, বৃষ্টির পানিতে গর্তগুলো ডুবে থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতে এই সড়ক দিয়ে চলাচল করা চালক ও সাধারণ মানুষের জন্য এক প্রকার মরণফাঁদে পরিণত হয়েছে।

জনদুর্ভোগ লাঘবে এবং বড় কোনো দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।