উপজেলা এনসিপির আহ্বায়ক বকুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এবং আন্দোলন দমিয়ে রাখতে সাঁথিয়া উপজেলা এনসিপির সদস্যসচিব ফারুক হোসেনসহ ১৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সমাবেশ থেকে অবিলম্বে ফারুক হোসেনসহ সকল নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা এবং হামলার অভিযোগ এনসিপির নেতাদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।
মতামত