অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি এই মানবিক উদ্যোগের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান এবং মানুষের সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মেডিকেল ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দেন। তাঁরা হলেন— ডা. আলী আশরাফ খান, ডা. মো. শাহজালাল সুমন, ডা. আশিকুর রহমান মৃদুল, ডা. ইব্রাহীম খলিল, ডা. হারুন আর রশীদ চৌধুরী এবং দন্ত চিকিৎসক ডা. আবু নাঈম।
সভাপতির বক্তব্যে ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. খোরশেদ আলম বলেন, অর্থাভাবে যারা চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। সমাজকে মাদকমুক্ত ও মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা সবসময় পাশে থাকব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সমশের আলী, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, উত্তর থানা আমীর মাওলানা আবুল কালাম আজাদ এবং উত্তর থানা সেক্রেটারি আব্দুর রহিম প্রমুখ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
মতামত