পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি চিকিৎসকের শরণাপন্ন হলে হাফেজ অলির হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। বর্তমানে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। বিষয়টি জানতে পেরে শুক্রবার (১০ জুলাই) বিকেলে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন খাইরুল ইসলাম সজিব।
এই মানবিক উদ্যোগের বিষয়ে খাইরুল ইসলাম সজিব বলেন, হাফেজ অলি আমাদের রাজনীতির সহযোদ্ধা। তার শারীরিক অসুস্থতার কথা শুনে আমি ব্যথিত। দলের একজন কর্মী হিসেবে তার বিপদে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব¡। তার দ্রুত সুস্থতা কামনাসহ চিকিৎসার সার্বিক সহযোগিতায় আমি পাশে থাকব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা প্রমুখ। তরুণ এই নেতার এমন মানবিক সহায়তায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে প্রশংসার জোয়ার বইছে।
মতামত