সভায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি মামলার তদন্তে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করার নির্দেশ দেন পুলিশ সুপার।
এসপি মো. মিজানুর রহমান মুন্সী বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। আমরা একটি নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে বদ্ধপরিকর। যেকোনো সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তা সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করব।
সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরলে তা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
পরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় র্যাব, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত