শুক্রবার (১০ জুলাই) বিকেলে রূপগঞ্জের তারাবো পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব।
মুহাম্মদ আবদুর রব আরও বলেন, বাংলাদেশের মূল সমস্যা হলো আদর্শিক ও নৈতিক নেতৃত্বের সংকট। অন্যায়, অনাচার, দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও অসৎ নেতৃত্বের কারণে বাংলাদেশ কাক্সিক্ষত উন্নয়ন ও অগ্রগতি লাভ করতে পারেনি। এর মোকাবিলায় জামায়াতে ইসলামী ইসলামের সুমহান আদর্শের আলোকে নিজেদের কর্মীদের গড়ে তুলছে।
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা তারবিয়াত সেক্রেটারি মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এবং সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না প্রমুখ। বক্তারা দেশ ও জাতির কল্যাণে কর্মীদের নৈতিক আদর্শিক জীবন গড়ে তোলার আহ্বান জানান।
মতামত