র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় চেঙ্গাইন এলাকার একটি মাদক স্পটে অভিযান চালায় র্যাব-১১, সিপিএসসি-এর একটি আভিযানিক দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক স্পটে থাকা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পিস্তলটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মতামত