পরিদর্শনকালে পুলিশ কমিশনার জানান, মহাসমাবেশকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজটমুক্ত ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে পুলিশের প্রতিটি ইউনিটকে সমন্বিত পরিকল্পনার আওতায় দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি অনুষ্ঠানস্থলের প্রবেশ ও বহির্গমন পথ, ভিআইপি রুট, তল্লাশি চৌকি, সিসিটিভি মনিটরিং এবং গোয়েন্দা নজরদারিসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর ও জনবান্ধব করার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
আরপিএমপি কমিশনার জোর দিয়ে বলেন, যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত পুলিশ সদস্য, ডিবি, মোবাইল প্যাট্রোল, কুইক রেসপন্স টিম এবং রিজার্ভ ফোর্সকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মতামত