পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। আলেক ওই মামলার ৩৫ নম্বর এজাহারভুক্ত আসামি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলেক বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছোট ছেলে সাফি মোদাচ্ছের খান জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় জমি ও বাড়িঘর দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপকর্মের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। এমনকি ৫ই আগস্টের পটপরিবর্তনের পরও রাজনৈতিক খোলস পাল্টে তিনি অপকর্ম চালিয়ে আসছিলেন বলে এলাকাবাসী দাবি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে আলেককে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আলেককে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
মতামত