সারাদেশ

রংপুরে বিভাগীয় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু

প্রিন্ট
রংপুরে বিভাগীয় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু

প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, রাত ১০:২৬

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে শুরু হয়েছে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। শুক্রবার (১৭ জুলাই) জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রংপুরের যৌথ আয়োজনে রংপুর জিলা স্কুল মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, একটি সবুজ ও সুন্দর পরিবেশই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে। গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি পরোক্ষভাবে অপরাধ ও দারিদ্র্য কমাতেও ভূমিকা রাখে।

তিনি আরও জানান, পরিবেশ রক্ষার এই অভিযানে রংপুর জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। জেলার প্রতিটি থানা ও বিট পুলিশিং এলাকায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হবে। এ সময় তিনি সবাইকে একজন একটি গাছ স্লোগান বাস্তবায়ন করে সবুজ রংপুর গড়ে তোলার আহ্বান জানান।