গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার চকরিয়ার মোঃ রুবেল (৩০) ও তার স্ত্রী মোছাঃ হীরামনি (২৬) এবং ঈদগাঁওয়ের নুরুল ইসলাম (২১) ও তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন-এর একটি বাসে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা ওই দুই দম্পতির গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ হাজারেরও বেশি ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে অভিনব কৌশলে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মতামত