সারাদেশ

মৌসুমি ফলের আপ্যায়নে শ্রীপুরে ওয়ালটনের ব্যতিক্রমী আয়োজন

প্রিন্ট
মৌসুমি ফলের আপ্যায়নে শ্রীপুরে ওয়ালটনের ব্যতিক্রমী আয়োজন

প্রকাশিত : ২৪ জুলাই ২০২৬, দুপুর ১:১১

মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ফল উৎসব ২০২৬’। বুধবার দেশের বিভিন্ন শাখার সঙ্গে একযোগে আয়োজিত এ কর্মসূচিতে শ্রীপুর প্লাজায় দিনব্যাপী ক্রেতা ও দর্শনার্থীদের মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

শ্রীপুর বাজারের মহিলা কলেজ রোডসংলগ্ন বটতলা এলাকায় অবস্থিত ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজন চলে সন্ধ্যা পর্যন্ত। ডিজিটাল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ঝিনাইদহ এরিয়া ম্যানেজার রিফাত হাসান খাঁন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

স্থানীয়ভাবে উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রীপুর শাখার ম্যানেজার মো. মোস্তফা আমির ফয়সাল।

আয়োজকরা জানান, দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গ্রাহকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সকাল থেকেই শ্রীপুর ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ ওয়ালটন প্লাজায় আসেন। আগতদের বিভিন্ন ধরনের মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয়। এ আয়োজনে ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

শ্রীপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. মোস্তফা আমির ফয়সাল বলেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখাও প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সফল হয়েছে।