প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লা স্টেডিয়ামের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যান আবুল হোসেনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, ঘাতক গাড়িটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত