সারাদেশ

বন্দরে হত্যা মামলার আসামি আ’লীগ নেতা আইয়ুব মেম্বার প্রকাশ্যে

প্রিন্ট
বন্দরে হত্যা মামলার আসামি আ’লীগ নেতা আইয়ুব মেম্বার প্রকাশ্যে

প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬, রাত ১০:৩৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য হাফেজ আইয়ুব মেম্বার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আইয়ুব মেম্বার বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এবং ধামগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের সময় তৎকালীন সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে তিনি অবৈধ গ্যাস সংযোগ, ড্রেজিং, ফসলি জমির মাটি বিক্রি ও চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। সম্প্রতি ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনে মহাসড়কে অস্ত্র হাতে তার সক্রিয় উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া ২০১৮ সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বহরে হামলায়ও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি স্থানীয় প্রভাবশালীদের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। হত্যা মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় ক্ষোভ প্রকাশ করে তাকে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।