ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া থাকবে শুষ্ক, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত। দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.৪°C, আর্দ্রতা ৬৫%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫°C।
সারা দেশের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—মঙ্গলবার সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে; ভোরে উত্তর-পূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি কমতে পারে।
মতামত