সারাদেশ

গনসংযোগ শেষে উঠান বৈঠক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, আজহারুল ইসলাম মান্নান

প্রকাশিত : ২ ডিসেম্বর ২০২৫, রাত ১১:০৭ আপডেট : ২ ডিসেম্বর ২০২৫, রাত ১১:২০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারণায় সিদ্ধিরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সম্প্রীতিসমাবেশ, লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের নাভানা ভূইয়া সিটি মাঠে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিশাল সমাবেশটি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এড. রাকিবুর রহমান সাগরের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।