বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আসর নামাজের পর বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা ও শিক্ষার্থীদের নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, জাতির এ ক্রান্তিলগ্নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে খুব প্রয়োজন। তিনি আরও বলেন, আমার নেত্রী, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। দল-মত নির্বিশেষে আজ দেশের সব মানুষ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করছেন। যার যার ধর্ম অনুসারে দেশের মানুষ দোয়া মাহফিল করছেন।
মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামের তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জের ক্যানেলপার বাতানপাড়া এলাকায় এই ধর্মীয় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্যসচিব সাহেদ আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর সাবেক ছাত্র দলের সভাপতি রাকিবুর রহামন সাগর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানাধীন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, থানা বিএনপির সহ-সম্পাদক মজিজুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু প্রমুখ।
মতামত