নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইনসহ রবিন (২৪) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার রবিন পাগলাবাড়ী এলাকার নবীর হোসেনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে পাগলাবাড়ী এলাকায় রহিমা পাগলীর বাড়ির সামনে পাকা রাস্তায় এক মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রবিন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে কৌশলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, গ্রেফতারকৃত রবিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মতামত