খাদ্য, আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মর্যাদাপূর্ণ জীবন যাপনের মতো মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন-এর নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক শাখা কমিটির পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক শাখা’র সভাপতি মোহাম্মদ মনির হোসেন (মেজর)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন-এর প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল ড. সাইফুল ইসলাম দিদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর (সদর দপ্তর) মোস্তাক আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা শাখা’র সভাপতি খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান এবং বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ, নারায়ণগঞ্জ-এর সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখা’র সাধারণ সম্পাদক একেএম কামরুল হাসান বাবুল।
উপস্থিত অতিথিবৃন্দ এবং নবগঠিত কমিটির সদস্যরা তাদের বক্তব্যে মানুষের অধিকার আদায়ে এবং অসহায়দের সেবাদানে নিরলসভাবে কাজ করে যাওয়ার দুঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় সভায় কমিটির অন্যান্য পদাধিকারী ও নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত