আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার ও কৌশল জোরদার করতে শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮ টায় নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি এবং গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা নির্বাচনী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। গণসংহতি আন্দোলনের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে প্রচার-প্রচারণার পরিকল্পনা, যুব ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই ছিল সভার মূল আলোচ্য বিষয়। সভায় উপস্থিত নেতৃত্ব মতবিনিময় সভায় উভয় সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যবৃন্দ নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক, বিপ্লব খান, সদস্য সচিব, আলমগীর আলম, সদস্য ফারহানা মানিক মুনা, নাজমা বেগম ও জিয়াউর রহমান। বাংলাদেশ যুব ফেডারেশন আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, অর্থ সম্পাদক এ আর দোলন, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি, কার্যকরী সদস্য আল মেহেদী, সানজিদা ইসলাম ও রাতুল দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী অঞ্জন দাস, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী তরিকুল সুজন. আলোচনা ও কৌশল নির্ধারণসভায় আসন্ন জাতীয় নির্বাচনে দলের প্রার্থীদের জয়ী করতে সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে গুরুত্বারোপ করে কৌশল নির্ধারণ করা হয়। নির্বাচনে গণসংহতি আন্দোলনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে প্রচার কার্যক্রমের গতি বাড়ানো। জেলার তরুণ ও যুব ভোটারদের দলে এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা। প্রতিটি ভোটকেন্দ্রে শক্তিশালী মনিটরিং ও পরিচালনার জন্য টিম গঠন করা। নির্বাচনী কার্যক্রম পরিচালনায় যেকোনো ধরনের সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। জেলার সর্বস্তরের তরুণদের মধ্যে গণতন্ত্র ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। সভা শেষে উপস্থিত সকলে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক এই নির্বাচনকে সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত