ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ সমবেত হন। হাতে ইট নিয়ে মিছিলের মতো করে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে ছিলেন তৃণমূল বিরোধী বিধায়ক হুমায়ুন কবীরও।
দলের বাইরে থেকে তিনি হুঁশিয়ারি দেন এই উদ্যোগের বিরুদ্ধে। এদিকে তৃণমূল কংগ্রেস দিনটিকে পালন করেছে সংহতি দিবস হিসেবে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ করেন বাবরি আদলে নতুন মসজিদ নির্মাণ মানুষের বিশ্বাসে আঘাত হানতে পারে। অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সরাসরি আক্রমণ করেন তৃণমূলকে। তার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ও ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে কাজ করছেন। বিশ্লেষকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই প্রধান রাজনৈতিক দলই ধর্মীয় ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
মতামত