ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ্-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় গোলাম মসীহ্-এর সোনারগাঁ বাগানবাড়ীতে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাও. দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, দ্বীনি সংগঠনের ছদর মাও. মজিবুর রহমান, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি বিলাল তালুকদার, সেক্রেটারি রহমত উল্লাহ লড়াকু, ছাত্র নেতা সানভীরসহ শতাধিক নেতাকর্মী।
সাক্ষাৎকালে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গোলাম মসীহ্ বলেন, এমপি হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু ইসলামের খেদমত করার জন্য আমি পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে প্রার্থী হতে রাজি হয়েছি। তিনি আরও বলেন, ইসলাম দেশ ও মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলে নিজেকে ধন্য মনে করব। তাই আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।
মতামত