সাফল্যের ধারায় এগিয়ে চলছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে একঝাঁক তরুণ কর্মীর নিরলস পরিশ্রমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বীমা কার্যক্রম আগামীতে স্থানীয় পর্যায়ে বেকারত্ব দূরীকরণেও কার্যকর ভূমিকা রাখবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বারইয়ারহাট সার্ভিসিং সেলের ডিজিএম এবং মিরসরাই সার্ভিসিং সেলের ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আমাদের মূল লক্ষ্য হলো প্রতিটি মানুষের কাছে বীমার সুফল পৌঁছে দেওয়া। বারইয়ারহাট সার্ভিসিং সেলের অধীনে বিএম, এজিএম এবং জিএমরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। গ্রাহক সেবার মান আরও বৃদ্ধি করতে আগামী জানুয়ারিতে মিরসরাইতে আরও একটি নতুন শাখা উদ্বোধন করা হবে। সেবা প্রসঙ্গে বারইয়ারহাট সার্ভিসিং সেলের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) রত্নেশ্বর চক্রবর্তী বলেন, আমরা চাই প্রতিটি ঘরে প্রগতি লাইফের বার্তা পৌঁছে দিতে। দেশ বিনির্মাণে এবং সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সবসময় বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে থাকবে।
স্বচ্ছতা ও দ্রুত গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স মিরসরাই ও বারইয়ারহাট অঞ্চলে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে বলে স্থানীয় গ্রাহকরা আশা প্রকাশ করেছেন।
মতামত