সারাদেশ

বালিয়াডাঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার

প্রিন্ট
বালিয়াডাঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:২৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫নং দুওসুও ইউনিয়ন শাখার সভাপতি আলমগীর হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালমেঘ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলমগীর ওই এলাকার কালমেঘ আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও নাশকতার একাধিক মামলা রয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলেই আসামিকে ঠাকুরগাঁও আদালতের প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আলমগীর হোসেনের নানা বিতর্কিত কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতায় এলাকাবাসী অতিষ্ঠ ছিল। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে আসে।