সারাদেশ

বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

প্রিন্ট
বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বড়বাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ ওরফে এরশাদ (৪২), চাড়োল ইউনিয়নের সাবাসপুর গ্রামের আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম (৫০) এবং দুওসুও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় আগে থেকেই বিস্ফোরক দ্রব্য আইন ও নাশকতার মামলা ছিল। বুধবার বিকেলেই তাদের ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় প্রভাব বিস্তার ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। তাদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে।